×

জাতীয়

৫ সেপ্টেম্বর পদ্মাসেতুর রেল সংযোগের ফলক উন্মোচন : রেলমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ০৩:৪০ পিএম

৫ সেপ্টেম্বর পদ্মাসেতুর রেল সংযোগের ফলক উন্মোচন : রেলমন্ত্রী
দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মাসেতু প্রকল্পের কাজ। জাজিরা প্রান্তে পৌনে ১ কিলোমিটার কাঠামো এখন দৃশ্যমান। আগামী ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ায় এসে পদ্মাসেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মজিবুল হক। শনিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস এরিয়া-১ পরিদর্শনে যান তিনি এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কের টোলপ্লাজা ও চারলেনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি। এছাড়া ফলক উন্মোচনের স্থান নির্ধারণ করেন। রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করে দেখান। পদ্মাসেতু নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল। কিন্তু তিনি এতটাই দঢ় প্রত্যয় ছিলেন যে, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু আজ দৃশ্যমান। অনেকেই প্রশ্ন তুলেছিল, পদ্মাসেতুর ওপর দিয়ে রেল যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন অবশ্যই যাবে। তিনি আরও বলেন, রেললাইন ঢাকা থেকে মাওয়া ক্রস করে জাজিরা, ভাঙ্গা, নড়াইল হয়ে যশোর যাবে। আমরা খুব দ্রুতই রেললাইনের কাজ শুরু করবো। যখন অন্যান্য যানবাহন চলবে, তার সঙ্গে যাতে ট্রেন চলে সেই লক্ষ্যে কাজ চলছে। এ সময় উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পদ্মাসেতু প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর অফিসার সাঈদ মাসুদ, বিগ্রেডিয়ার জেনারেল বিগ্রেড কমান্ডার ৯৯ কম্পোজিট বিগ্রেড মাসুদুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) সায়লা ফারজানা, লৌহজং ও শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজি লিমা এবং পদ্মাসেতু প্রকল্পের সঙ্গে জড়িত প্রকৌশলী ও সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App