×

জাতীয়

পাবনায় চারটি হাতবোমা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৭ পিএম

পাবনায় চারটি হাতবোমা উদ্ধার
পাবনার পৌর গোপালপুর এলাকার মাটিয়া সড়ক মহল্লা থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের ওই মহল্লার ইছামতী নদীর পাশের একটি ঝোপ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, দুপুরে গোপালপুর এলাকায় ঝোপের আড়ালে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পলিথিনের ব্যাগে রাখা চারটি বোমা উদ্ধার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিস্ফোরক বিশেষজ্ঞরা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করবেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশে বোমাগুলো প্রস্তুত রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। সন্ত্রসী কার্যকলাপে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App