×

জাতীয়

আবারও ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ১২:২৩ পিএম

আবারও ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আবারও চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আশুলিয়া থানায় দায়ের করা এই মামলায় জাফরুল্লাহর বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ করা হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন হাসান ইমাম নামে এক ব্যক্তি। মামলায় ডা. জাফরুল্লাহ ছাড়াও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেনের নাম উল্লেখসহ আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। হাসান ইমাম বলেন, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীর মাজার এলাকায় তিন বিঘা জমি কিনে ভোগ দখল করে আসছিলেন তিনি। তবে বেশকিছু দিন ধরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর লোকজন ওই জমি দখলের জন্য পাঁয়তারা করছিল। গত ১৩ অক্টোবর বিকেলে হাসান ইমাম নিজের কেনা ওই জমিতে গেলে জাফরুল্লাহর লোকজন তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। ওই সময় গণস্বাস্থ্য কেন্দ্রের লোকজন তার জমির সাইনবোর্ড ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেন হাসান ইমাম। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, শুক্রবার রাতে হাসান ইমাম থানায় এসে ডা. জাফরুল্লাহসহ তার সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতেই মামলার তদন্ত চলবে। এর আগে গত সোমবার (১৫ অক্টোবর) গভীর রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি আশুলিয়া থানায় চাঁদাবাজী ও জমি দখলের অভিযোগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলাতেও ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App