×

জাতীয়

পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:৪০ এএম

পাবনায় ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা শহরের বাইপাস মোড়ের রামানন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার চাটমোহর উপজেলার বালুদিয়া গ্রামের আলী আশরাফের ছেলে শাহিন আলম (৫০), একই উপজেলার আটলঙ্কা নতুনপাড়া গ্রামের অম্বর আলীর ছেলে আহমেদ আলী (৪৮) ও কচুগাড়ি গ্রামের শাহিনের ছেলে রবিউল (৪৫)। পাবনা সদর থানার এসআই রাফসান জানী ইসলাম জানান, সকালে মাল বোঝাই একটি ট্রাক গাছপাড়া দিয়ে ঢুকে বাইপাস মোড়ে যাচ্ছিল। পথে রামানন্দপুর এলাকায় ট্রাকটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়লে ট্রাকের ওপরে থাকা তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আরও দু‘জন গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App