×

জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ : হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৭, ১২:৫২ পিএম

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ও বারিধারায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এছাড়া সাতক্ষীরায় ব্যাপক বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। আবহাওয়াবিদ বেগম রোকেয়া বলেন, আগামী দুই-তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অধিদফতরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App