×

জাতীয়

ঠাকুরগাঁয়ে এসএসসি পরীক্ষার্থীর শরীরে এসিড নিক্ষেপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৮ এএম

ঠাকুরগাঁয়ে এসএসসি পরীক্ষার্থীর শরীরে এসিড নিক্ষেপ
ঠাকুরগাঁও সদর উপজেলার আখাঁনগর এলাকায় দুর্বৃত্তের ছোঁড়া এসিডে তানজিনা আখতার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর শরীর ঝলসে গেছে। রবিবার রাতে সদর উপজেলার আখাঁনগর ইউনিয়নের উত্তর ঝাড়গাঁও গ্রামে এই ঘটনা ঘটে। ওই কিশোরীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তানজিনা ওই গ্রামের মোস্তফা কামালের মেয়ে। সে ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। কিশোরীর মা মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন থেকে প্রতিবেশি আমজাদসহ তার সঙ্গীরা আমাদের জমি দখলের চেষ্টা করছে। আমাদের পরিবারের সদস্যদের নানা ভাবে ক্ষতি করছে। এর জেরেই আমার মেয়ের ওপর এসিড ছুঁড়েছে আমজাদ, সরবানু, কাউয়ুম, কমুলসহ আরও অনেকে। আমি এর সঠিক বিচার চাই। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানান, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App