×

জাতীয়

ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৭, ০৩:১৬ পিএম

দেশের প্রখ্যাত ভাস্কর মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসার জন্য ৯ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। গতকাল বুধবার বিএসএমএমইউএর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়। বর্তমানে ফেরদৌসী প্রিয়ভাষিণী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার জ্ঞান আছে। অক্সিজেন প্রয়োজন হচ্ছে না। কিডনির অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তিনি দীর্ঘদিন কিডনি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েড রোগে ভুগছেন। এ দিকে গতকাল বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ফেরদৌসী প্রিয়ভাষিণীকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যান। তারা তার শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App