×

জাতীয়

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৪ পিএম

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম ছেড়েছে আওয়ামী লীগ। আগামীকাল সোমবার থেকে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে জাতীয় সংসদের শূন্য হওয়া ৫ টি আসনের উপ নির্বাচনের জন্যও মনোনয়ন ফরম ছেড়েছে দলটি।

এ পাঁচটি আসন হলো, গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬। মুহাম্মদ ইউনূসের মৃত্যুতে গাইবান্ধা, মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট, আব্দুল মান্নান এর মৃত্যুতে বগুড়া ও ইসমত আরা সাদেকের মৃত্যুতে যশোরের আসনটি শূন্য ঘোষণা করা হয়। আর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আরপিও অনুযায়ী ঢাকার আসনটি ছেড়ে দিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ১১ টা থেকে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App