×

জাতীয়

ঈদের ছুটিতে বাস বন্ধ, কর্মস্থল ত্যাগ নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৫:১৭ পিএম

ঈদের ছুটিতে বাস বন্ধ, কর্মস্থল ত্যাগ নয়

দূল পাল্লার বাস

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আন্তঃজেলা পরিবহন বা দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এ কথা জানানো হয়েছে।

‘করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিতকরণ’ শীর্ষক আদেশে আরো বলা হয়েছে, সব মন্ত্রণালয় বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসসমূহ প্রয়োজনানুসারে খোলা রাখতে পারবে। একই সঙ্গে তাদের অধিক্ষেত্রের কার্যাবলী পরিচালনার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করার বিষয় উল্লেখ করা হয়েছে।

প্রতি ঈদে ঢাকা থেকে দেশের বিভিন্ন নগর-মহানগরে আন্তঃজেলা পরিবহন চালু থাকে। তবে এবার করোনা পরিস্থিতি সংক্রমণের মধ্যে এ ধরনের পরিবহন চললে পরিস্থিতির অবনতির শঙ্কা তৈরি হতো। এ কারণেই দূরপাল্লার বাস বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App