×

জাতীয়

পাপুলের স্ত্রী ও শ্যালিকাকে দুদকে জিজ্ঞাসাবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০২:১০ পিএম

পাপুলের স্ত্রী ও শ্যালিকাকে দুদকে জিজ্ঞাসাবাদ

সাংসদ পাপুলের স্ত্রী ও শ্যালিকা

লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী সহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও  তার বোন (পাপুলের শ্যালিকা) জেসমিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করে দুদক। বুধবার (২২ জুলাই)  দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা দুদক উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। তবে দুদকের চাহিদা অনুযায়ী নথিপত্রের একাংশ তারা জমা দিলেও অবশিষ্ট অংশ জমা দিতে সময় প্রার্থনা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ১২ জুলাই তাদের তলব করে নোটিশ পাঠায় দুদক। অর্থ ও মানবপাচার এবং ভিসা বিক্রির অভিযোগে কুয়েতে গ্রেপ্তার পাপুল ও তার কুয়েতি প্রতিষ্ঠানের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে ৫০ লাখ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা) জব্দের খবর পাওয়া গেছে। গত ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করে পাপুলকে।অপ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App