×

জাতীয়

ছাত্রী ধর্ষণ মামলায় বড় মনিরের বিরুদ্ধে প্রতিবেদন ২৮ মে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০১:৩৯ পিএম

ছাত্রী ধর্ষণ মামলায় বড় মনিরের বিরুদ্ধে প্রতিবেদন ২৮ মে

ছবি: সংগৃহীত

ঢাকায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ মে দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৮ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ মে নতুন দিন ধার্য করেন।

মামলা থেকে জানা যায়, ফেসবুকে গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের সঙ্গে পরিচয় হয় ওই ছাত্রীর। প্রথম পর্যায়ে হাই-হ্যালো হতো। এক পর্যায়ে বড় মনির ভুক্তভোগীকে ছোটবোন বলে সম্বোধন করেন। চলতি বছরের ২৯ মার্চ রাতে তারা দেখা করলে তুরাগ থানায় প্রিয়াংকা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাটে নিয়ে রুমের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করা হয় ওই ছাত্রীকে। ঘটনার পরপরই ভুক্তভোগী ছাত্রী তার বাবাকে ফোন দেন। তার বাবা ঘটনা শুনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দেন। পরে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

জানা যায়, বড় মনির জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App