×

জাতীয়

২১ বছর পর সুরুজ হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৫:১৪ পিএম

২১ বছর পর সুরুজ হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় ২১ বছর আগের সুরুজ আলী নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, আনোয়ার হোসেন, মো. বোরহান উদ্দিন ওরফে জিন্নাতুল আলম এবং আব্দুল হক ওরফে আব্দুল্লাহ। রায় ঘোষণার সময় আসামি আনোয়ার হোসেন ও বোরহান উদ্দিন ওরফে জিন্নাতুল আলম আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে আসামি আব্দুল হক আব্দুল্লাহ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৬ ডিসেম্বর বাড্ডা থানাধীন খিলবাড়ীর টেক ছিকুর প্রজেক্টের দক্ষিণপাশের পুকুরে কচুরিপানার ভেতর থেকে পাটের বস্তাবন্দি সুরুজ আলীর লাশ উদ্ধার হয়। 

বেশ কিছুদিন আগে পুকুরে ফেলায় মৃতদেহটি পচে বিকৃত হয়ে গিয়েছিল। স্থানীয় লোকজনও তখন লাশটি শনাক্ত করতে কিংবা পুলিশকে কোনো তথ্য দিতে পারেনি। ওই ঘটনায় রাজধানীর বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক আবু বকর মাতুবর বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে এ মামলাটি করেন।

২০০৬ সালের ৩১ অক্টোবর মামলাটি তদন্তের পর সিআইডি পুলিশের ইন্সপেক্টর আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে ২০০৮ সালের ১৫ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলাটির বিচারকালীন সময়ে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App