×

জাতীয়

বাহাউদ্দিন নাছিম

শেখ হাসিনাকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৭:৩৮ পিএম

শেখ হাসিনাকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে

ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন, শেখ হাসিনাকে টার্গেট করে দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্র বানাতে চায় বিএনপি জামাত। সকলকে সজাগ থাকতে হবে, যাতে স্বাধীনতাবিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।

মঙ্গলবার (২৮ মে) বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগ হবে মানবিক যারা মানুষের কল্যাণে কাজ করবে। মানুষের বিপদে পাশে থাকবে। কোন সন্ত্রাসী-মাদকসেবী বা টেন্ডারবাজ যুবলীগ করতে পারবে না। বিগত সময়ে এবং আগামীদিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারবে তেমন ব্যক্তিকে দিয়েই যুবলীগের কমিটি করা হবে।

নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন অওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজম্মেল হক, যুব ও ক্রীড়া সম্পাদক হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি, বিএম কবিরুল হক মুক্তি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দীন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আযম মাসুম ও মাহফুজুর রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App