×

জাতীয়

মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৬:১৪ পিএম

মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য মাত্র ৩টি ক্যাডেট কলেজ হওয়ায় আসন স্বল্পতার জন্য অনেক মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এমপি আব্দুল কাদের আজাদের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন।

আনিসুল হক জানান, ক্যাডেট কলেজগুলো বিশেষায়িত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যার সূচনা হয়েছিল ১৯৫৮ সালে। বাংলাদেশে বর্তমানে ১২টি ক্যাডেট কলেজের মধ্যে নয়টি ছেলেদের এবং তিনটি মেয়েদের ক্যাডেট কলেজ রয়েছে। দেশের মোট জনসংখ্যার ছেলে ও মেয়ের অনুপাত প্রায় সমান হলেও ক্যাডেট কলেজে মেয়েদের পড়ার সুযোগ কম। প্রতি বছর সপ্তম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় তুলনামূলক অধিক ভাল ফলাফল অর্জন করা সত্ত্বেও শুধুমাত্র আসন স্বল্পতার জন্য অনেক মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে।

আরো পড়ুন: দেশে আবাদযোগ্য জমি প্রায় ৫৯ শতাংশ: কৃষিমন্ত্রী

তিনি বলেন, বিদ্যমান গার্লস ক্যাডেট কলেজসমূহের ভৌগোলিক অবস্থান অনুযায়ী দেশের দক্ষিণ অঞ্চলে কোন গার্লস ক্যাডেট কলেজ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App