×

জাতীয়

প্রধনমন্ত্রী

ওমানের অর্থনীতিতে বড় অবদান রাখছেন বাংলাদেশিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৫:০৪ পিএম

ওমানের অর্থনীতিতে বড় অবদান রাখছেন বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ওমান ও বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন বাংলাদেশি জনশক্তি। এই মানব সম্পদ থেকে দুই দেশই উপকৃত হচ্ছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) গণভবনে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা জানান। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার। তিনি বলেন, এটা সত্য এবং তারা দুই দেশের অর্থনীতির জন্যই কাজ করছে।

আরো পড়ুন: আ.লীগের রাজনীতি হলো নির্মমতা ও নিষ্ঠুরতা

বৈঠকে ওমানের রাষ্ট্রদূত বলেন, দীর্ঘ সময় ধরে ওমান ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে এবং আগামীতে প্রবৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছাতে পারে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

সার আমদানি বিষয়ে তিনি বলেন, সরকারের সঙ্গে সরকার চুক্তির প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সরকার এই প্রস্তাব যাচাই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রদূত বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হলে ভালো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি নৌকা উপহার দেন ওমানের রাষ্ট্রদূত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App