×

জাতীয়

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৬:২৯ পিএম

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলবে

ছবি: ভোরের কাগজ

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে সারা দেশের সরকারি সব বিশ্ববিদ্যালয়ে চলমান সর্বাত্মক কর্মবিরতি চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।

এরআগে শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দল বৈঠক করেন।

বৈঠক শেষে অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, আমরা আমাদের দাবি জানিয়েছি। দাবিগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। এবিষয়ে আমরা সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রবিবার রাতে আলোচনা করব। সেখানে আমাদের পরবর্তী করণীয় কী তা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আগের মতোই আমাদের সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি চলবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন: শিক্ষকদের পেনশন স্কিম শুরু ২০২৫ সাল থেকে : ওবায়দুল কাদের

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, কর্মবিরতি বন্ধ করার কোনো নির্দেশনা আমাদের আসেনি। আগের মতোই আন্দোলন চলবে। রবিবার মিটিংয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত হবে-আন্দোলন চলবে, নাকি চলবে না। আমাদের দিক থেকে সরকারের কাছে দাবি পেশ করা হয়েছে। 

অন্যদিকে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির মহাসচিব আব্দুল কাদের (কাজী মনির) ভোরের কাগজকে বলেন, শিক্ষকদের সঙ্গে সরকারের একটি প্রতিনিধিদের বৈঠক হয়েছে। সে বৈঠক ফলপ্রসূ হয়েছে কিনা তা রবিবার শিক্ষকরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। এরপর আমরাও আমাদের সিদ্ধান্ত জানাবো। তবে শিক্ষকদের মতো কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও সরকারকে বসতে হবে।

প্রসঙ্গত, প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন সারা দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষকেরা মূলত ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে (জ্যেষ্ঠ সচিবরা যে ধাপে বেতন পান) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তন- এই তিন দাবিতে আন্দোলন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App