×

জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৪:৩৩ পিএম

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর, বিষয়টি পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা কত সেটা বোঝার জন্য শিক্ষাঙ্গন খোলার আগেই সরকারের তরফে পর্যালোচনা করা হচ্ছে। তবে বিভিন্ন ধরনের ভুল তথ্য ও মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার কারণে এ মুহূর্তে হতাহতদের মধ্যে কতজন শিক্ষার্থী, তা নিরূপণ করাটা খুবই কঠিন।

তিনি আরো বলেন, আমাদের আগে খুঁজে বের করতে হবে এসব সহিংসতার পেছনে কারা ছিলো। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি না খুললে হতাহতদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা কত তা সঠিকভাবে নিরূপণ করাটা এতটা সহজ হবে না।

 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App