×

জাতীয়

আমার মা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৭:৫৬ পিএম

আমার মা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়

সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছে, মা আর রাজনীতিতে ফিরবেন না। সোমবার (৫ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।  

জয় বলেন, আমার মা আর রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন না। তিনি (শেখ হাসিনা) ভীষণ হতাশ। কঠোর পরিশ্রমের পরেও সংখ্যালঘু কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ারের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমার মা রবিবার (৪ আগস্ট) থেকে পদত্যাগের কথা ভাবছিলেন। আমাদের পরিবারের সদস্যরা জোর দেয়াতে নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন তিনি।

জয় আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিলো। দরিদ্রপিড়িত দেশটি এখন এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত।

আরো পড়ুন: ফখরুল-জামায়াত আমিরসহ বঙ্গভবনে গেলেন যারা

উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন সজীব ওয়াজেদ। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App