×

জাতীয়

নতুন কর্মসূচি ঘোষণা করলো যুবদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৪:২২ পিএম

নতুন কর্মসূচি ঘোষণা করলো যুবদল

ছবি: সংগৃহীত

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে আগামী ১৪ ও ১৫ আগস্ট বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল।

মঙ্গলবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনার মধ্য দিয়ে দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নির্মমভাবে হত্যা, ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী-সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী দুইদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আগামী ১৪ আগস্ট (বুধবার) এবং ১৫ আগস্ট সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

স্ব স্ব ইউনিট নেতৃবৃন্দকে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App