×

জাতীয়

অবশেষে বিআরটিএ’র সার্ভার চালু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১০:০৯ পিএম

অবশেষে বিআরটিএ’র সার্ভার চালু

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার এক মাস পর সার্ভার চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (১৯ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ও ১৯ জুলাই দুই দফায় রাজধানীর বনানীর বিআরটিএ’র প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে সারাদেশে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর বিতরণ আবেদন বন্ধ রাখে বিআরটিএ।

বিআরটিএ জানায়, বিআরটিএ ভবনে সার্ভার ও আইএস সচল হয়েছে। বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা (রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট-পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ) কার্যক্রম চালু হয়েছে। সবাইকে বিআরটিএ সার্কেল অফিস থেকে সেবা গ্রহণে অনুরোধও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরো পড়ুন : অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের জায়গায় দায়িত্ব পাবেন যারা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App