×

জাতীয়

ধর্ম উপদেষ্টা

বৈষম্যবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীরা অসাধারণ ভূমিকা রেখেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৮:৫১ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীরা অসাধারণ ভূমিকা রেখেছে

ছবি: ভোরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের আপামর জনসাধারণ অংশ নেয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীসহ মাদ্রাসার শিক্ষার্থীরাও জুলাই বিপ্লবে অসাধারণ ভূমিকা রেখেছে, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের গণমাধ্যমগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা যেভাবে তুলে ধরা হয়েছে, সেভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরা হয়নি। এসময় তিনি গণমাধ্যমগুলোকে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা যথাযথভাবে তুলে ধরার অনুরোধ জানান।

আরো পড়ুন: উপদেষ্টাদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ ড. ইউনূসের

আহত শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে ধর্ম উপদেষ্টা বলেন, এ আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিরা আহতদের পাশে এসে দাড়িয়েছেন। আহতদের চিকিৎসা জন্য সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যে সব শিক্ষার্থীর বিরুদ্ধে বেআইনিভাবে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে অব্যাহতি দেয়ার উদ্যোগ নেয়া হবে।

দুপুরে বায়তুশ শরফ কমপ্লেক্সে পৌঁছালে বায়তুশ শরফের রাহবার আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী ধর্ম উপদেষ্টাকে স্বাগত জানান। সেখানে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে স্বচ্ছ, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ঘোষণা করেন। এছাড়া হজব্রত পালনের খরচ যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সম্ভাব্য সব উদ্যোগ নেয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App