×

জাতীয়

হিন্দু কর্মকর্তাদের নামের তালিকা চাওয়ায় বিতর্ক, দু:খ প্রকাশ করলো মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম

হিন্দু কর্মকর্তাদের নামের তালিকা চাওয়ায় বিতর্ক, দু:খ প্রকাশ করলো মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে অনুষ্ঠিতব্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের জন্য হিন্দু কর্মকর্তাদের নামের তালিকা চাওয়া নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

বিভ্রান্তির সূত্রপাত ঘটেছে রাষ্ট্রপতির কার্যালয়ের নির্দেশনা থেকে। ২৭ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় কর্মরত হিন্দু সম্প্রদায়ের যুগ্ম সচিব এবং সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের নামের তালিকা চাওয়া হয়েছিল। কিন্তু এতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের বিষয়টি উল্লেখ করা হয়নি, ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে একটি সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের নির্দেশনার ভিত্তিতে প্রেরিত চিঠিতে দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদযাপনের বিষয়টি উল্লেখ না করায় বিভ্রান্তি হয়েছে।

আরো পড়ুন: গণভবন জাদুঘরে যা যা থাকবে, জানালেন তথ্য উপদেষ্টা

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মন্ত্রণালয় এই প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App