×

জাতীয়

বিটিভির নতুন ডিজি মাহবুবুল আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম

বিটিভির নতুন ডিজি মাহবুবুল আলম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম। তাকে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। 

রবিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ দেয়া হয়েছে।

এতে জানানো হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী মো. মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

আরো পড়ুন: ৪ ডিআইজিসহ ১০ পুলিশ কর্মকর্তাকে বদলি

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়।

অন্যদিকে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে মো. লতিফুল ইসলামকে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, কবি নজরুল ইনস্টিটিউট আইন অনুযায়ী তাকে এ পদে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App