×

জাতীয়

বাজারে এলো ‘জেন-জি’ প্যাকেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

বাজারে এলো ‘জেন-জি’ প্যাকেজ

বাজারে এলো ‘জেন-জি’ প্যাকেজ। ছবি: ভোরের কাগজ

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আলোচিত শব্দ 'জেনারেশন জি' বা 'জেন জি' কে অনুসরণ করে তরুণদের জন্য টেলিটক নিয়ে এলো 'জেন জি' প্যাকেজ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ‘জেন-জি’ প্যাকেজের উদ্বোধন করা হয়।

প্যাকেজটি মূলতঃ ‘জেনারেশন জেড’ বা সংক্ষেপে ‘জেন-জি’ দের জন্য চালু করা হল। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর।

আরো পড়ুন: ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

জেন-জি নতুন প্যাকেজের মূল্য ১৫০ টাকা। তবে প্রথম ৩০ দিনে গ্রাহক মাত্র ১০০ টাকা দিয়ে প্যাকেজটি ক্রয় করতে পারবে। এই প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কম মূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডল অফার সুবিধা। আরো রয়েছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকুরী প্রার্থীদের জন্য ১২ মাসের অলজবস প্রিমিয়াম মেম্বারশিপ সার্ভিসের ফ্রি সুবিধা। ‘জেন-জি’ নতুন গ্রাহক টেলিটক কাষ্টমার কেয়ার থেকে সিম ক্রয় করতে পারবেন। এছাড়াও গুগল প্লে স্টোর থেকে মাই টেলিটক অ্যাপে নিবন্ধন করার মাধ্যমে বর্তমানে টেলিটক ব্যবহারকারীগণ জেন-জি প্যাকেজের অফারসমূহ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারিরা 

ইউএসএসডি কোডের (*১১১#) মাধ্যমে এ সুবিধা পাবেন। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.teletalk.com.bd.

উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের  সচিব ড. মো. মুশফিকুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পরিষদের সদস্যরা ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App