×

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, যে আলাপ হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, যে আলাপ হলো

নিউইয়র্কে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ বৈঠক করেন তিনি। 

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।  

বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণঅভ্যুত্থানে যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন।

আরো পড়ুন: মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নই, খালেদ মুহিউদ্দিনকে উপদেষ্টা নাহিদ

ড. ইউনূস নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফের সঙ্গেও দেখা করেছেন। এসময় কৃষি রূপান্তর, পানি ব্যবস্থাপনা, দুর্নীতি মোকাবেলা এবং সংস্কার বাস্তবায়নের জন্য ডাচদের সহায়তা চেয়েছেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ডিক ডারবিনের সঙ্গেও বৈঠক করেছেন।

এছাড়াও ড. ইউনূস গণহত্যার অপরাধীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের প্রক্রিয়া সম্পর্কেও জিজ্ঞাসা করেন। এই আন্দোলনে কমপক্ষে ৭০০ জন নিহত এবং ২০ হাজার জনেরও বেশি আহত হন।

করিম খান জানান, বাংলাদেশ অবশ্যই হেগভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে। অবশ্য এর জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App