×

জাতীয়

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

ছবি: ভোরের কাগজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেবিচক সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এয়ার কমডোর মো. মইনুল হাসনাইন। বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম 

সাক্ষাৎকালে এভিয়েশন সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সের কারিকুলাম তৈরি, সময়োপযোগী প্রশিক্ষণ কোর্স পরিচালনা এবং এভিয়েশন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে দুই প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিষয়ের ওপর সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়।

এ সময় দুই প্রতিষ্ঠান ভবিষ্যতে নিজেদের পারস্পরিক সম্পর্ক আরো মজবুত করতে আগ্রহী, যা বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App