×

জাতীয়

সমন্বয়ক সারজিস ও হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পিএম

সমন্বয়ক সারজিস ও হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা

সারজিস ও হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তাদের অবাঞ্ছিত ঘোষণা করেন। সোমবার (১৪ অক্টোবর) রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জেলা ও মহানগর জাতীয় পার্টি অফিসে দলের চেয়ারম্যান জিএম কাদেরের উপস্থিতিতে বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন। 

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সারজিস আলম আর হাসনাত আব্দুল্লাহকে জাতীয় পার্টিকে নিয়ে যে ঘোষণা দিয়েছেন- এতে তাদের আর রংপুরে আসতে দেয়া হবে না। তারপরেও তারা যদি ফেসবুকে কোনো ম্যাসেজ দেন- তাহলে জাতীয় পার্টির সব নেতাকর্মী সমর্থক যার যা কিছু আছে তাই নিয়ে রংপুরে পার্টি আফিসে চলে আসবেন। 

তিনি বলেন, আমরা তাদের দেখিয়ে দিতে চাই রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু। আন্দোলন চালিয়ে যেতে না পারি তাহলে নাকে খত দিয়ে জাতীয় পার্টি থেকে চলে যাব। 

আরো পড়ুন: যে শর্তে আত্মসমর্পণ করতে চান সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল

জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কান খুলে শুনেন জেলা ও মহানগর জাতীয় পার্টি থেকে যে ঘোষণা আসবে- সারজিস আলম আর হাসনাত আব্দুল্লাহ কোনো প্রোগ্রাম রংপুরের মাটিতে হতে দেয়া হবে না। একই সঙ্গে প্রশাসন ও আর আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারাও কান খুলে শুনে রাখেন এর পরে রংপুরে কোনো রাজনৈতিক সংলাপে যদি জাতীয় পার্টিকে আমন্ত্রণ করা না হয় সে সংলাপ আমরা করতে দেব না। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, সারজিদ আর হাসনাতের মতো দুজন টোকাইকে প্রশ্রয় দেন তাহলে বোকার স্বর্গে বাস করছেন। 

তিনি বলেন, আমরা সংস্কার করার জন্য ড. ইউনুস মহোদয়কে আরো সময় দিতে চাই। আমরা সব সময় বলেছি সংস্কার করতে যত সময় লাগে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সে সময় আমরা সব সময় দিতে চাই। 

সাবেক মেয়র আরো বলেন, আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরে সর্বত্রভাবে অংশগ্রহণ করেছি। আমিসহ দলের সব পর্যায়ের নেতাকর্মী আন্দোলন করেছি রক্ত দিয়েছি। আমরা যে আন্দোলনের অগ্রভাগে ছিলাম সেটা রংপুরের সব স্তরের মানুষ দেখেছে। আমাদের ত্যাগ তিতিক্ষাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। রংপুরে জাতীয় পার্টি ছাড়া এতবড় বিশাল আন্দোলন কখনই সফল হতো না। তার প্রমাণ- আমাদের দলের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে আসামি করা হয়েছে। আমাদের সরলতাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। 

সভায় আগামী দিনের সব আন্দোলন সংগ্রামে সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App