×

জাতীয়

শেখ হাসিনাকে ফেরাতে এখনো কোনো আবেদন আসেনি: পররাষ্ট্র মুখপাত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১১:৩৯ পিএম

শেখ হাসিনাকে ফেরাতে এখনো কোনো আবেদন আসেনি: পররাষ্ট্র মুখপাত্র

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (স্বরাষ্ট্র বা আইন মন্ত্রণালয়) থেকে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদন আসেনি। 

রবিবার (২০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র সচিবের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। পরে সন্ধ্যায় সেটা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে এ কথা বলেন তিনি। 

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকে শেখ হাসিনার বিষয়ে আলোচনা হয়েছে কিনা? এক সাংবাদিকের এমন প্রশ্নের  জবাবে তৌফিক হাসান বলেন, আজকের মিটিংয়ে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। কারণ, এটি একটি প্রক্রিয়াধীন বিষয়। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ আসে, তখন হয়তো আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবো। সেটা এখনো আবেদন আসেনি।

এর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার জানান, তাদের বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, এটি নিয়মিত বৈঠক ছিল। আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। আমাদের ইতিবাচক সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। 

তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের আবার বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল। পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরো এগিয়ে নেয়া দরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App