×

জাতীয়

বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার, নেই বিক্ষোভকারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পিএম

বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার, নেই বিক্ষোভকারীরা

বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: ভোরের কাগজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে টানা চতুর্থ দিনে গত কয়েকদিনের তুলনায় আরো জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত দেখা যায়নি কোন বিক্ষোভকারীদের। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনের সামনে এমন চিত্র দেখা যায়।

এদিন সরেজমিনে দেখা যায়, বিপুল সংখ্যক সেনা সদস্য, পুলিশ, র‍্যাব, এপিবিএন ও বিজিবি সদস্য বঙ্গভবনের নিরাপত্তায় অবস্থান করছেন। বঙ্গভবনে প্রবেশের সড়কে কাঁটাতার ও লোহার ব্যারিকেড দেয়া হয়েছে। এছাড়াও কংক্রিটের ডিভাইডার দেয়া হয় পুরোটাজুড়ে। এতে বঙ্গভবনের সামনের সড়ক দিয়ে প্রবেশের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

ছবি: ভোরের কাগজ

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেন অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।   

আরো পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বিএনপির অবস্থান

এর আগে, গত মঙ্গলবার দুপুর থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন ব্যানারে নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেন। এদিন আন্দোলনকারীরা পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে সাংবাদিক, শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইদিন রাতে পুলিশের একটি দলের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এতে ২৫ পুলিশসহ অন্তত ৪০ জন আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App