×

জাতীয়

ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম

ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

ফাইল ছবি

গ্রাহকের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির বিচার অনুষ্ঠানিকভাবে শুরু হলো। সোমবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বাদীপক্ষের আইনজীবী ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদীর অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৭ মার্চ থেকে একই বছরের ৫ জুন পর্যন্ত দু'টি মোটরসাইকেল, একটি স্মার্ট ফোনসহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয়বাবদ ২ লাখ ২০ হাজার ৯৮৫ টাকা পরিশোধ করেন। এই টাকার বিপরীতে বাদীকে পণ্য সরবরাহ করা হয়নি। পরবর্তীতে আংশিক টাকা ফেরতের উদ্দেশ্যে ইভ্যালির কর্তৃপক্ষে সঙ্গে যোগাযোগ করলে তাকে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। তবে ওই চেক দিয়ে বাদী সংশ্লিষ্ট ব্যাংক থেকে কোন টাকা উত্তোলন করতে পারেননি। পরবর্তীতে চেকের টাকা পরিশোধ না হওয়ায় মামলার বাদী তাহসানুল ইসলাম আল-আমীন দণ্ডবিধি আইনে ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি দায়ের করেন।

আরো পড়ুন: ছাত্রলীগের ঊর্মি-রাকিবসহ তিনজন কারাগারে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App