×

জাতীয়

র‌্যাবের সাবেক ডিজিসহ ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১১:৫৪ পিএম

র‌্যাবের সাবেক ডিজিসহ ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

বেনজির আহমেদ। ছবি: ফেসবুক

২০১৬ সালে র‌্যাবের ক্রসফায়ারে জয়পুরহাটে  শাফিনুর ইসলাম শাফিন হত্যার অভিযোগে আদালতে ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সিনিয়র জেলা ও দায়রা জজ ম. মজিবুর রহমান ২৫ জনের মধ্যে র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামসহ প্রথম ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

রবিবার (২৮ অক্টোবর) নিহত শাফিনের বাবা জয়পুরহাট সদরের চকমোহন গ্রামের নজরুল ইসলাম এ অভিযোগ দায়ের করেন।

ওই দুজন ছাড়াও অন্য আসামিরা হলেন, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মেজর হাসান আরাফাত, ডিএডি মো. ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএডি মাহফুজার রহমান, সদর থানার এসআই দেবাশীষ নন্দী, র‌্যাবের নায়েক হাবিবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ঢাকার উত্তরা থেকে তৎকালীন জয়পুরহাট র‌্যাব সদস্যরা শাফিনকে গ্রেফতার করেন। একমাস পর ওই বছরের ২৫ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্দিগ্রামের হেলালের পরিত্যক্ত চাতালে তাকে গুলি করে হত্যা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান হেলাল গণমাধ্যমে জানান, ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালত প্রথম ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দেন।

পুলিশ সুপার আবদুল ওয়াহাব মুঠোফোনে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App