×

জাতীয়

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও দখলের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদসহ ১৯ জনকে আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক পার্থ প্রতিম মামলাটি গ্রহন করেন। রাজধানীর শাহআলী থানাকে মামলাটি তদন্ত করে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছে আদালত।

মামলায় অভিযোগ করা হয়, নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের গড়া প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের প্রধান কার্যালয়ে হামলা ও দখল করার উদ্দেশে চলতি বছরে ১২ ফেব্রুয়ারি হামলা চালানো হয়।

এই হামলার নেপথ্যে ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ এবং ব্যারিস্টার মাসুদ আকতারসহ অনেকে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দখল, ভাংচুর, লুটপাট ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App