×

জাতীয়

সিইসিসহ চার নির্বাচন কমিশনারের শপথ রবিবার দুপুরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম

সিইসিসহ চার নির্বাচন কমিশনারের শপথ রবিবার দুপুরে

প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন। ছবি : সংগৃহীত

নব গঠিত নির্বাচন কমিশন শপথ নেবেন রবিবার। রবিবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের শপথ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে  অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

শফিকুল ইসলাম বলেন, রবিবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন।

২১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আরো পড়ুন : সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে যেসব প্রশ্ন

নব নিযুক্ত নির্বাচন কমিশনাররা হচ্ছেন, সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মন্ত্রিপরিষদ বিভাগ এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

অনুসন্ধান (সার্চ) কমিটির প্রস্তাবিত তালিকা থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক জনকে প্রধান নির্বাচন কমিশনার ও চার জনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন। এখন নিয়োগ প্রাপ্তদের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রবিবার  শপথ বাক্য পাঠ করাবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App