×

জাতীয়

গণমাধ্যমে ভাংচুর নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম

গণমাধ্যমে ভাংচুর নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, কোনো গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ থাকলে প্রকাশ করতে পারে কিন্তু ভাংচুর বরদাশত করা হবে না। সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘প্রথম আলোর অফিসে যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ রকম কোনো ঘটনা বরদাশত করা হবে না।’ 

রাজধানীতে কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে নাহিদ ইসলাম বলেন, ‘একদিনে এতগুলো ঘটনা স্বাভাবিক নয়। এগুলোর ইন্ধনের পেছনে কারা জড়িত আমরা তদন্তের চেষ্টা করছি।’ 

আরো পড়ুন: ভালো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

তিনি বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকের মধ্যে বিপ্লবী মনোভাব বিরাজ করছে। আমরা সেগুলো ইতিবাচকভাবে কাজে লাগানোর জন্য আহ্বান জানাব। রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা রাখার জায়গা আছে। 

এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নাহিদ বলেন, ‘যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল। পুলিশ একটি পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে আছে। পুলিশ আগের ভূমিকা নিলে আরো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত।’ 

সমসাময়িক বিষয় নিয়ে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ।

 

গত এক সপ্তাহ ধরে রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সোমবার রাজশাহীতে প্রথম আলোর অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App