×

জাতীয়

বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজ, সম্পাদক মাজম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম

বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজ, সম্পাদক মাজম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) সভাপতি পদে রমিজউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মাজম আলী খানকে নির্বাচিত করা হয়েছে।  শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা ট্যাকসেস্ বার হল রুমে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়।

এছাড়াও নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি পদে আবদুর নূর, এস এম মিজানুর রহমান দুলাল, আলহাজ্ব মো মুসা, মোস্তফা কামাল মনসুর, খান মো. মনিরুজ্জামান, মো ফজলে করিম, কাজী মোস্তাফিজুর রহমান, আবুল ফজল, এস এম এনায়েত করিম, এ বি এম মহিউদ্দিন চৌধুরী বাবর, রুহুল আমিন ভুইয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহ, কোষাধ্যক্ষ নুরুল্লাহ ভূইয়া বেলাল, সহ সাধারণ সম্পাদক পদে এ টি এম রাশেদ বাবু, মো. জাহাঙ্গীর আলম খান, মো. সোলায়মান, এহতেশাম আলম চৌধুরী পাপ্পু, মো. আমিনুর রহমান, মো. মোতাসির মামুন, মজলুম হোসাইন প্রামানিক, মো. মিজানুর রহমান, রাজিউল কবির, ইসমাইল হোসেন সিরাজ, আজিজুল হক সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইমাম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আব্দুল হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো নূর নবী পাটোয়ারী, লিগ্যাল এইড ও সোশিয়াল ওয়েলফেয়ার সম্পাদক পদে মো. আশরাফ উদ্দিন খান, অফিস সসম্পাদক পদে মো. জামাল উদ্দিনকে নির্বাচিত করা হয়।

এসময় সম্মেলনে সমগ্র বাংলাদেশের জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, আইনজীবী নেতৃবৃন্দ এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নির্বাচিত কমিটির সভাপতি রমিজউদ্দিন আহমেদ বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সারা বাংলাদেশের থেকে আগত ট্যাক্স লইয়ারদের ধন্যবাদ জানাই। রাজনীতির ঊর্ধ্বে রেখে এই সংগঠন পরিচালনা করে জনগণের জন্য কাজ করতে চাই। সরকারের রাজস্ব আহরণে সর্বাত্মক চেষ্টা করাবো এবং মানুষের মাঝে আয়কর সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করার জন্য সর্বদা কাজ করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App