×

জাতীয়

ন্যাশনাল ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

 ন্যাশনাল ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদের জন্য ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।  বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।  

এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল ব্যাংকের শাখা, এটিএম বুথ বা অন্য কোনো মাধ্যমে কোনো লেনদেন করা যাবে না। 

এদিকে, ডাচ্‌-বাংলা ব্যাংকও একই কারণে আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। শাখা ও এটিএম বুথ থেকে কোনো লেনদেন সম্ভব হবে না। তবে রকেট মোবাইল ব্যাংকিং সেবা এবং ক্রেডিট কার্ড লেনদেন চালু থাকবে।  

ডাচ্‌-বাংলা ব্যাংক আরো জানায়, তাদের এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৭ দিনের জন্য বন্ধ থাকবে। তবে ১ জানুয়ারি ব্যাংক হলিডে এবং ৩ ও ৪ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ায় মূলত দুই দিন—২ জানুয়ারি বৃহস্পতিবার এবং ৫ জানুয়ারি রবিবার—ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নত করার জন্য ডাচ্‌-বাংলা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এই সিদ্ধান্ত  নিয়েছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App