×

জাতীয়

হিন্দুদের ওপর সহিংসতা সংক্রান্ত ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

হিন্দুদের ওপর সহিংসতা সংক্রান্ত ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছেন, ২০২৪ সালে হিন্দুদের ওপর সহিংসতার দুই হাজার দুশইটি ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়া আউটলেটগুলোর প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত।

ইন্ডিয়া টুডে ও আনন্দবাজারসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি ও ২০২৪ সালে ২ হাজার ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে।

এর পরিপ্রেক্ষিতে প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, এসব পরিসংখ্যান বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে, বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা ১৩৮টি। এর মধ্যে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে ৩৬৮টি। এতে ৮২ জন আহত হয়।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রিপোর্ট করা প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পুলিশ সদর দপ্তরের মতে, ৪ আগস্ট থেকে ১০ ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৯৭টি মামলা করা হয়েছে এবং আগস্ট থেকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এর মধ্যে অনেক ঘটনাই ঘটেছে ৫ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই ছিল রাজনৈতিক। সরকার এ ধরনের ঘৃণ্য অপরাধের মতো বিভ্রান্তিকর তথ্য দেয়া  থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App