×

জাতীয়

মেট্রোরেলের পার্শ্ববর্তী এলাকায় ফানুস না উড়ানোর অনুরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

মেট্রোরেলের পার্শ্ববর্তী এলাকায় ফানুস না উড়ানোর অনুরোধ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের রুট এ্যালাইনমেন্ট ও পাশ্ববর্তী এলাকায় থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে ফানুস বা অনুরুপ কোনো বস্তু না উড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল) বা মেট্রোরেল কর্তৃপক্ষ। সোমবার (৩০ ডিসেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে সার্বসাধারণের উদ্দেশ্যে এই অনুরোধ জানানো হয়।

ডিএমটিসিএলের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিক চলাচল অব্যাহত রয়েছে। প্রতিদিন প্রায় সাড়ে ৩ লাখ যাত্রী এই রুটে মেট্রোরেলের সেবা নিচ্ছে। মেট্রোরেলের এই রুটের উভয় অংশে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহারে প্রতিদিন রেল চলাচল করছে। থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে ফানুস বা অনুরুপ কোনো বস্তু উড়ানো হলে এসব বস্তু ও অবশিষ্টাংশ উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যে কোনো মুহুর্তে মারাত্মক ঘটনা ঘটাসহ মূল্যবান প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে। 

এ প্রেক্ষিতে মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত রুট এ্যালাইনমেন্ট ও পাশ্ববর্তী এলাকায় থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে ফানুস বা অনুরুপ কোনো বস্তু না উড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। ফানুস বা অনুরুপ কোনো বস্তু উড়ানোর ফলে কোনো দূর্ঘটনা ঘটলে দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। 

আরো পড়ুন: থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে হাইকোর্টে রিট

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App