×

জাতীয়

চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম

চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

মো. তৌহিদ হোসেন

প্রথম দ্বিপক্ষীয় সফরে তিন দিনের জন্য চীনের বেই‌জিং‌য়ের উ‌দ্দে‌শে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২০ জানুয়া‌রি) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার ঢাকা ত্যাগ করার তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র আমন্ত্রণে এ সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিন দিনের সফর শেষে ২৪ জানুয়ারি (শুক্রবার) পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

জানা গেছে, আগামী ২১ জানুয়ারি বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। 

পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন চীন সফরে দেশটির কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি বেইজিং ছাড়াও চীনের সাংহাই সফর করবেন।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App