×

জাতীয়

আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ‘ছাত্রলীগ’ কর্মী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম

আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ‘ছাত্রলীগ’ কর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান।

গ্রেপ্তার মো. সজিব (২৪) ওই উপজেলার পদ্মকোট গ্রামের ফুল মিয়ার ছেলে এবং জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বাজারে দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন সজিবসহ তিন যুবক। খবর পেয়ে পুলিশ বাজারে অভিযান চালায়। এসময় কাউকে পাওয়া যায় না। পরে সোমবার রাতে সজিবকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি শামছুদ্দিন মোহাম্মদ বলেন, গত বছরের ৫ অগাস্টে হামলার একটি মামলায় সজিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App