×

জাতীয়

সালমান, আনিসুল, পলক ও দীপুমনিসহ নতুন মামলায় গ্রেপ্তার ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

সালমান, আনিসুল, পলক ও দীপুমনিসহ নতুন মামলায় গ্রেপ্তার ১০

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১০ জনকে আরো কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।

বাকি আসামিরা হলেন- সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক এমপি সাদেক খান, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা জামাল মোস্তফা , তাজুল ইসলাম তাজু এবং মহিলা লীগের নেত্রী রোকেয়া জামাল।

মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে তাদেরকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পরে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

আসামিদের মধ্যে মোহাম্মদপুর থানার মো. সবুজ ও ইলিয়াস হোসেন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান এবং আনিসুল হককে যাত্রাবাড়ী থানার ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার ২ মামলায় সালমানকে, ৪ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, দীপু মনিকে ১টি মামলায় এবং পলককে ১ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় বরিশাল-৩ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর কাফরুল থানার মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল ও কাফরুল থানা আওয়ামী লীগের সহ সভাপতি তাজুল ইসলাম ওরফে তাজকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

আরো পড়ুন: সালমান-আনিসুল-পলকসহ ৮ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App