×

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৯:৩০ এএম

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। ছবি : সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফেরত আনা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর ইউজেড২২২) একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রত্যাবাসন কার্যক্রমে বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রবাসীদের বিদায় জানান এবং দেশে ফেরার প্রক্রিয়ায় সহায়তা করেন। রাষ্ট্রদূত প্রত্যাবাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আরো পড়ুন : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ প্রবাসী গ্রেপ্তার

অভিবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার বিকল্প নেই এবং এজন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন অপরিহার্য। তিনি দেশে ফিরে নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে ভুক্তভোগীদের পরামর্শ দেন এবং এ প্রক্রিয়ায় দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

এর আগে, বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App