×

জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া নিয়ে যা জানালো এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া নিয়ে যা জানালো এনসিপি

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া (ড্রাফট) এখনো তাদের কাছে উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আখতার হোসেন বলেন, কমিশন আমাদের জানিয়েছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছেন—আমরা এটাকে অগ্রগতি হিসেবে দেখি। তবে সেই আদেশের বক্তব্য বা বিষয়বস্তু এখনো আমাদের কাছে উপস্থাপন করতে পারেননি, যা আমাদের আশাবাদী হতে দিচ্ছে না।

আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য কমিশনের আন্তরিকতাকে আমরা স্বাগত জানাই। তবে আমরা চাই না এটি জুলাই ঘোষণাপত্রের মতো কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে কেবল একটি কাগুজে দলিলে পরিণত হোক। তাই কমিশন যেন সর্বোচ্চ সতর্ক থাকে, সে আহ্বান জানিয়েছি।

এনসিপি সদস্য সচিব জানান, দলটি আশা করছে কমিশন তাদের সঙ্গে খসড়া আদেশটি ভাগ করবে, যাতে তারা নিশ্চিত হতে পারেন যে জুলাই সনদের বাস্তবায়ন আইনগত ভিত্তি পাচ্ছে। আমরা চাই, কমিশনের প্রস্তুত করা ড্রাফট আমাদের সঙ্গে শেয়ার করা হোক। নিশ্চিত হয়েই আমরা জুলাই সনদে স্বাক্ষরের দিকে অগ্রসর হবো।

আখতার হোসেন বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি। যতক্ষণ পর্যন্ত এই ভিত্তি প্রতিষ্ঠিত না হয়, আমরা প্রচেষ্টা চালিয়ে যাব।

বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা কমিশনের কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। যাতে জুলাই ঘোষণাপত্রের মতো কোনো একপাক্ষিক বা দলীয় খসড়া না হয়। জুলাই সনদ কোনো প্রতারণায় পরিণত হওয়া উচিত নয়।

তিনি অভিযোগ করেন, জুলাই সনদ স্বাক্ষরে অংশ নেওয়া কিছু দল এখন দুইভাগে বিভক্ত—এক দল স্বাক্ষর প্রত্যাহারের সুযোগ খুঁজছে, আরেক দল বাস্তবায়ন ঠেকাতে চাইছে। কিন্তু এনসিপি মনে করে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই বর্তমান সংকট থেকে দেশের উত্তরণের একমাত্র পথ।

সবশেষে তিনি আরো বলেন, কমিশন জানিয়েছে, তারা আমাদের দাবিগুলো পর্যালোচনা করে সরকারের সঙ্গে আলোচনা করবে। আমরা আশা করি, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া শিগগিরই আমাদের কাছে উপস্থাপন করা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App