×

জাতীয়

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি সীমিত হচ্ছে ডিজিটাল লেনদেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি সীমিত হচ্ছে ডিজিটাল লেনদেন

সংগৃহীত ছবি

ভোটের আগে টাকা দিয়ে প্রভাব বিস্তারের আশঙ্কায় মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ে বড় ধরনের লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি—এই ছয় দিন বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিং সেবায় দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো যাবে। প্রতিটি লেনদেনের সীমা হবে মাত্র এক হাজার টাকা। অর্থাৎ বড় অঙ্কের লেনদেন কার্যত বন্ধই থাকছে।

একই সময়ে আরো কঠোর হচ্ছে ব্যাংকিং চ্যানেল। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা পুরোপুরি বন্ধ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের আস্থা, সিটি ব্যাংকের সিটিটাচ, ডাচ্‌-বাংলা ব্যাংকের নেক্সাস পে—সব অ্যাপেই এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্র জানায়, নির্বাচন কমিশনের অনুরোধেই এই উদ্যোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি ভিত্তিতে করার পরামর্শ ইইউর

মুক্তবাণিজ্য চুক্তি জরুরি ভিত্তিতে করার পরামর্শ ইইউর

মিছিল-সমাবেশ নিষিদ্ধ

ধর্মঘটে চট্টগ্রাম বন্দর অচল মিছিল-সমাবেশ নিষিদ্ধ

৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

কমতে পারে শুল্ক ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ

বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App