×

জাতীয়

পোস্টাল ব্যালটে ভোট দিলেন সাড়ে ৪ লাখ প্রবাসী, দেশে পৌঁছেছে ২ লাখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

পোস্টাল ব্যালটে ভোট দিলেন সাড়ে ৪ লাখ প্রবাসী, দেশে পৌঁছেছে ২ লাখ

ফাইল ছবি

পোস্টাল ব্যালটে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চার লাখ ৬৪ হাজার ভোটার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিয়েছেন। এর মধ্যে দেশে পৌঁছেছে ২ লাখ ভোটারের ব্যালট।

সোমবার সকাল ১১টা পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট পৌঁছেছে বলে জানিয়েছেন ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, মোট ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী ইতোমধ্যে ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে জমা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২২ হাজার ৩১৫ প্রবাসী।

তাদের ‘যত দ্রুত সম্ভব’ ভোট দিয়ে কাছের পোস্ট অফিসে জমা দিতে বলেছে নির্বাচন কমিশন। দেশে ভোটগ্রহণের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পোঁছালেই কেবল সেটি গণনায় আসবে।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App