×

জাতীয়

অচল চট্টগ্রাম বন্দর: গভীর সংকটে ব্যবসা-বাণিজ্য

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

অচল চট্টগ্রাম বন্দর: গভীর সংকটে ব্যবসা-বাণিজ্য

ফাইল ছবি

বিদেশীদের কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা নিয়ে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। ফলে শতশত কোটি টাকা ক্ষতির মুখে বন্দরকর্তৃপক্ষ ও ব্যাবসায়ীরা।  বন্দরের ভেতরে ও বেসরকারি ডিপোতে আটকা পড়েছে আমদানি ও রপ্তানি পণ্যবাহী প্রায় ৫১ হাজারেরও বেশি কনটেইনার। আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হওয়ায় গভীর সংকটে পড়েছে সারা দেশের শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য। সেই সঙ্গে আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের সরবরাহেও বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত এ সমস্যার সমাধান হয়নি। 

নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে কর্মবিরতি শুরু হয়। সোমবার থেকে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে পরবর্তী ২৪ ঘণ্টা এবং মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে।

কর্মবিরতির কারণে বন্দরের ভেতরে কোনো অপারেশনাল কাজ হচ্ছে না। বহির্নোঙরে মাদার ভেসেলগুলো আমদানিকৃত পণ্য খালাস করতে পারছে না। বন্দরে বার্থিং নিতে পারছে না কনটেইনারবাহী জাহাজও। রপ্তানিবাহী কনটেইনারেরও জাহাজীকরণ বন্ধ। বন্দরের অপারেশনাল কাজ বন্ধ থাকায় বেসরকারি ডিপোগুলোতে তৈরি হচ্ছে রপ্তানি পণ্যের কনটেইনার জট। আবার প্রয়োজনীয় ডকুমেন্টের অভাবে বহির্নোঙরে বন্ধ হয়ে আছে ভোগ্যপণ্যসহ নানান বাল্ক পণ্য। এতে ব্যাঘাত ঘটছে রমজানের ভোগ্যপণ্যের সরবরাহ ।

বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ও বুধবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর থেকে কোনো কনটেইনার ডেলিভারি হয়নি। বুধবার কোনো কনটেইনার জাহাজীকরণও হয়নি।

অন্যদিকে চট্টগ্রাম বন্দরের সোমবারের (২ ফেব্রুয়ারি) তথ্যে দেখা যায়, বন্দরে ৯৮টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে জেটিতে ছিল ১৭টি। বহির্নোঙরে ছিল ৮১টি। বহির্নোঙরে থাকা জাহাজগুলোর মধ্যে ৫৩টিতে খালাস চলছিল, ২৮টি খালাসের অপেক্ষমান। বন্দর অভ্যন্তরে কনটেইনার ছিল ৩৭ হাজার ৩০৭টিইইউএস। বুধবারে বন্দরের তথ্যে দেখা গেছে, বুধবার বন্দরে কোনো কনটেইনার আনা নেওয়া হয়নি, হয়নি ডেলিভারি কিংবা জাহাজীকরণ। এদিন বন্দরের অভ্যন্তরে কনটেইনার ছিল ৩৭ হাজার ৩১২ টিইইউএস। এর মধ্যে এফসিএল (ফুল লোডেড কনটেইনার) ২৯ হাজার ৯০৪ টিইইউস, বেসরকারি ডিপোগামী ১ হাজার ৪১৮ টিইইউস, এলসিএল কনটেইনার ১ হাজার ৩৮ টিইইউস ও আইসিডিগামী ১ হাজার ৭৬৯ টিইইউস। 


 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে: সেনাপ্রধান

প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে: সেনাপ্রধান

মেহেরপুরে মধ্যরাতে ডাকাতের হানা

মেহেরপুরে মধ্যরাতে ডাকাতের হানা

শেখ হাসিনা দীর্ঘ মেয়াদে প্রাসঙ্গিক থাকবেন না, দ্য উইককে মির্জা ফখরুল

শেখ হাসিনা দীর্ঘ মেয়াদে প্রাসঙ্গিক থাকবেন না, দ্য উইককে মির্জা ফখরুল

মাতৃত্ব ভাবনা নিয়ে মুখ খুললেন জয়া আহসান

মাতৃত্ব ভাবনা নিয়ে মুখ খুললেন জয়া আহসান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App