×

জাতীয়

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ জারি

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণ এবং আইনি প্রক্রিয়া আরো গতিশীল করতে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এ প্রয়োজনীয় সংশোধনী এনেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

এই সংশোধনীতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) সমূহের উপাত্তের একটি রিয়াল-টাইম কপি দেশের অভ্যন্তরে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে।

এ অধ্যাদেশ ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত এবং অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এই অধ্যাদেশ জারি করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী- কর্তৃপক্ষ, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ এর বিধানে উহার উপর অর্পিত কার্যাবলির সহিত এই অধ্যাদেশের অধীন কার্য সম্পাদনের প্রয়োজনে নিম্নবর্ণিত যে-কোনো ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে, যথা:-

(ক) এই অধ্যাদেশ বা তদধীন প্রণীত প্রবিধানমালার বিধানাবলি অনুসরণে প্রক্রিয়াকরণ কার্যক্রম পরিচালনার বিষয়ে উপাত্ত-জিম্মাদার ও প্রক্রিয়াকারীকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান;

(খ) উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারী বা, ক্ষেত্রমত, এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিকে তৎকর্তৃক সম্পাদিত কাজের প্রয়োজনীয় ব্যক্তিগত উপাত্ত সরবরাহ করিবার আদেশ প্রদান;

(গ) এই অধ্যাদেশ, বিধি বা প্রবিধানের বিধান লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারীকে নোটিশ প্রদান;

(ঘ) পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারীর ধারণ বা মজুতকৃত ব্যক্তিগত উপাত্ত বা চলমান প্রক্রিয়াকরণের স্থানসহ উক্ত কার্যে ব্যবহৃত যন্ত্রপাতি বা ব্যক্তিগত উপাত্তে বা যে-কোনো স্থাপনায় প্রবেশ,

(চ) এই অধ্যাদেশ, বিধি বা প্রবিধানের বিধান লঙ্ঘনক্রমে ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়া করিবার ক্ষেত্রে উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারীকে সতর্কীকরণ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান;

(চ) যে কোনো উপাত্তধারীর ব্যক্তিগত উপাত্তে তাহার অধিকার লঙ্ঘন বা চ্যুতি পরিলক্ষিত হইলে উহা প্রতিরোধকল্পে উপাত্ত-জিম্মাদারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান;

(ছ) এই অধ্যাদেশে বর্ণিত ক্ষেত্রসমূহে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রশাসনিক জরিমানা আরোপ;

(জ) বিদেশি কোনো রাষ্ট্রের গ্রাহক বা আন্তর্জাতিক সংগঠনে ব্যক্তিগত উপাত্ত সরবরাহ বন্ধ বা স্থগিতের আদেশ প্রদান;

(ঝ) গুরুত্বপূর্ণ উপাত্ত-জিম্মাদার এবং প্রক্রিয়াকারীদের জন্য, প্রযোজ্য ক্ষেত্রে, প্রবিধান দ্বারা ফি বা লেভি নির্ধারণ;

(ঞ) এই অধ্যাদেশ, বিধি ও প্রবিধানের অধীন কার্য-সম্পাদনে উপাত্ত-জিম্মাদারকে পরামর্শ প্রদান; এবং

(ট) ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার মানদণ্ড সম্পর্কিত নীতিমালা অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের কমলো সোনার দাম

ফের কমলো সোনার দাম

একাত্তর আর মার্ক টালি একই সূত্রে গাঁথা

একাত্তর আর মার্ক টালি একই সূত্রে গাঁথা

বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার এশিয়ান এক্সফোর কমিটি ঘোষণা

বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার এশিয়ান এক্সফোর কমিটি ঘোষণা

সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু

সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App