×

জাতীয়

সায়েন্সল্যাবে শিক্ষার্থী-পুলিশ উত্তেজনা-ধাক্কাধাক্কি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

সায়েন্সল্যাবে শিক্ষার্থী-পুলিশ উত্তেজনা-ধাক্কাধাক্কি

ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মিছিল নিয়ে শাহবাগ যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকালে হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পরিক্ষা শেষে শাহবাগের উদ্দ্যেশ্যে একটি মিছিল নিয়ে রওনা দেয়। মিছিলটি সাইন্সল্যাব মোড় এলাকায় এলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা  

পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগোতে চাইলে বাধে উত্তেজনা। এরপর পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়।

এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগের উদ্দ্যেশ্যে বের হয়েছিলাম। এই কারণে পুলিশরা আমাদের ওপর রাগ করেছে। এরপর পুলিশ বিষয়টি স্যারদের জানালে স্যারেরা আমাদের ধরে জিজ্ঞাসাবাদ করে।

তিনি আরো বলেন, ‘পুলিশ আমাদের গায়ে হাত দিয়েছে। এসময় ছাত্র রূপে ছাত্রলীগ বা অন্যকোনো দল থেকে আউটড্রেসে এসে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ মনে করছে আমরা মেরেছি।’

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘পরীক্ষা শেষে কলেজ বাস ছেড়ে দিয়েছিল। পুলিশ আমাদের ফোন দিয়ে বললো আমাদের ছাত্ররা সাইন্সল্যাব গেছে। এরপর পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছে। বিষয়টি আমাদের জানালো তারা নাকি গেইটের দিকে আছে। এরপর গেইটের সামনে থাকা কিছু শিক্ষার্থীকে ধরে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। পরে জানতে পারলাম ওরা নাকি হাদির ইস্যুতে মিছিল করছিলো।

নিউমার্কেট থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা যখন সাইন্সল্যাব আসে তখন আমাদের আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজে পাঠানোর চেষ্টা করে। এমন সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজন পুলিশের ওপর ইট-পাটকেল মারে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছে।’

তিনি আরো বলেন,‘ আমরা তদন্ত করে ওই শিক্ষার্থীদের শনাক্তের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার ১৫ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষিদ্ধ

ইসির গণবিজ্ঞপ্তি ঢাকার ১৫ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষিদ্ধ

ফ্যাসিস্ট যুগের গুম-খুন, নির্যাতনের বিচার হবে

নাহিদ ইসলাম ফ্যাসিস্ট যুগের গুম-খুন, নির্যাতনের বিচার হবে

হঠাৎ লাহোর গেলেন বিসিবি সভাপতি

হঠাৎ লাহোর গেলেন বিসিবি সভাপতি

অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে

দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App