×

জাতীয়

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘিরে কঠোর নিরাপত্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘিরে কঠোর নিরাপত্তা

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরীতে আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মহানগরীর মোট ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহার করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, মহানগরীতে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬১৪টি। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

আরো পড়ুন : ভোটারদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ রুমিন ফারহানার

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে তিনি জানান, ৩৭টি কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে এবং নিরাপত্তা তদারকিতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।

তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ডিএমপির প্রায় ২৫ হাজার সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App