×

জাতীয়

বোরকা খুলে মহিলাদের ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

বোরকা খুলে মহিলাদের ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর

ছবি: সংগৃহীত

কেন্দ্রে আসা মহিলা ভোটারদের বোরকা খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন সিলেট-৪ আসনের বিএনপি’র এমপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে এ দাবি জানিয়ে এসেছেন।

যুক্তি তুলে ধরে আরিফ বলেন- ‘বোরকা পড়ে কেন্দ্রে আসুন। কিন্তু ভেতরে যেনো বোরকা খুলে ভোট প্রদান করেন। এর কারন হচ্ছে- অনেক ভোটারই জাল ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। ইতোমধ্যে ভোটের মাঠে এমন অভিযোগ চাউর হওয়ায় বিষয়টি নির্বাচনী কর্মকর্তাদের জানিয়ে এসেছি।’

আরিফুল হক চৌধুরী যে এলাকা থেকে নির্বাচন করছেন সেটি হচ্ছে সীমান্তবর্তী দুর্গম এলাকা। তিনি অভিযোগ করেন- ‘ইতোমধ্যে অনেকেই পুলিশের ভুয়া পোশাক তৈরি করছেন বলে অভিযোগ এসেছে। সীমান্তবর্তী অনেক কেন্দ্রই রয়েছে যেগুলোতে যাতায়াতের ব্যবস্থা নেই। কেউ কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করতে পারে। এ কারনে ওই সব এলাকায় বেশি সংখ্যক আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App